জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যে পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, তাতে বিষয়টি একটু জটিলও। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে পুনে ওয়ারিয়র্সকে ৩৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১৬ খেলায় ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা। অন্যদিকে সাকিব আল হাসান হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ। চার নম্বরে ব্যাট করা সাকিব খেলেন ৪২ রানের ঝকঝকে ইনিংস। তার ৩০ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো। এছাড়া বল হাতে ৪ ওভারে ১৮ রানে তুলে নেন পুনে ওয়ারিয়র্সের
++পিডিবি চেয়ারম্যানকে দুদকের চিঠি ++অচল বিদ্যুত্ কেন্দ্র আনায় নির্দিষ্ট পরিমাণ বিদ্যুত্ উত্পাদন হচ্ছে না
ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুত্ কেন্দ্রে অবৈধভাবে মাত্রাতিরিক্ত জ্বালানি তেল দিয়ে সরকারের শত শত কোটি টাকা ক্ষতি করা হচ্ছে। যে পরিমাণ তেল দেয়া হচ্ছে সে পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে না। বিদ্যুত্ উত্পাদনের নামে তেলের জন্য অর্থ শোধ করছে পিডিবি। কিন্তু যে পরিমাণ
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ হাবিবুর রহমান বলেছেন, এখন ঋণ-খেলাপি ও ভূমিদস্যু থেকে শুরু করে সামরিক-বেসামরিক নানা গোয়েন্দা সংস্থার অর্থ সহায়তায় সংবাদপত্র প্রকাশের অভিযোগ শোনা যায়। সংবাদপত্রে বিনিয়োগ বিত্তবানদের জন্য আজ এক আকর্ষণীয় মৃগয়া। সেই মৃগয়ার শিকারীরা অনেক সময় আশুপ্রাপ্তি, চমক সৃষ্টি কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ছাপার অক্ষরে
সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলি হত্যাকাণ্ডের আড়াই মাস পরও এ ঘটনার কোনো কূল-কিনারা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কয়েকটি কারণকে সামনে রেখে এ হত্যার তদন্ত চালানো হচ্ছে। কি কারণে ঐ বিদেশি কর্মকর্তা খুন হয়েছেন তা নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (উত্তর) মাহবুবুর রহমান ইত্তেফাককে বলেন, ‘আমরা
সিভিল এভিয়েশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৪৮) খুন হয়ে-ছেন নয় মাস হলো। কিন্তু এখনও পর্যন্ত খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, হত্যা মামলার প্রধান আসামি জসিমের এক মামা বরগুনার যুবলীগ নেতা। তিনি সরকার দলীয় এক সংসদ সদস্যকে দিয়ে খুনিদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে জাহাঙ্গীর হোসেনের দুই সন্তান এমি জাহান (১১) ও গোলাম
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলে রাব্বী মিয়ার সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শনিবার সাঘাটা-ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাইবান্ধা প্রেসক্লাবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান
প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টা ৩০ মিনিটে তিনি এভারেস্ট চূড়ায় পা রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন গত বছর এভারেস্ট বিজয়ী ও প্রথম বাংলাদেশি হিসাবে দ্বিতীয়বার এভারেস্ট জয়ের গৌরব অর্জনকারী এম এ মুহিত। তাদের নেপালী গাইড পেমবা দর্জি শেরপার বরাত দিয়ে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং
আজ রবিবার বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ছয় ঘণ্টার গণ অনশন কর্মসূচি সকাল ১০টায় শুরু হবে। মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচিতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। গতকাল শনিবার সন্ধ্যায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসবেক দলের বিক্ষোভ সমাবেশ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান। তিনি বিএনপি এবং প্রতিটি অঙ্গ সংগঠনের
আগামী ২০১২-১৩ অর্থ বছরের জন্য ৫৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ
(এনইসি)। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় গতকাল শনিবার এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
স্থানীয় এমপির গাড়িতে হামলার প্রতিবাদে গতকাল শনিবার এমপি সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে। বেলা ১টার দিকে কয়েকশ নেতা-কর্মী মিছিল সহকারে থানার গেটে অবস্থান নিয়ে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নূরুজ্জামান সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস
গাজীপুরের কাশিমপুর কারাগারে ১৮ দলীয় জোটের নেতাদের সাথে গতকাল শনিবার দেখা করেছেন পরিবারের সদস্যরা। কারাগারের কর্মকর্তাগণ এ তথ্য জানান।
কারাগারের পার্ট-২ এ থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলা ১১টায় দেখা করেছেন স্ত্রী রাহাত আরা বেগম, ছোট মেয়ে মির্জা সামারুহ, জামাতা আদনান, ভাই মির্জা ফয়সাল ও বোন রেহানা। তারা আধ ঘন্টা সেখানে অবস্থান করে
পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ এবং তাহরিক-ই-ইনসাফ দলের নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান সম্প্রতি সৈয়দ ইউসুফ রাজা গিলানির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকার ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দেয়ার যে আহ্বান করেছেন তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী গিলানি। তিনি বিরোধী দলগুলোর উদ্দেশে বলেছেন, গণতান্ত্রিক ও
আইনের শাসনের অভাব ও দুর্নীতিকে দেশে সুশাসনের প্রধান অন্তরায় হিসেবে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বর্তমানে পুলিশ ও ভূমি প্রশাসনে দুর্নীতির প্রকোপ সবচেয়ে বেশি। এছাড়া কর প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্য ও শিক্ষাসহ সব খাতেই দুর্নীতির অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে সুশাসন বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান
টেলিযোগাযোগ খাতের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টি জানালেন ওরাসকম টেলিকমের গ্রুপ সিইও আহমেদ আবু দোমা। তিনি বলেন,‘ টেলিযোগাযোগ খাতের বর্তমান বিনিয়োগ পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট নই’। একই সঙ্গে তিনি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সেবার নীতিমালা পর্যালোচনার দাবি জানিয়ে বলেছেন,
অপারেটরদের টেকসই ব্যবসার জন্য ব্যবসাবান্ধব নীতিমালা করা জরুরি।